← হোম পেজে ফিরে যান

দায়মুক্তি (Disclaimer)

সর্বশেষ সংস্করণ: জানুয়ারি ২০২৬

গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি: Nalish.org কোনো আইনি সেবা প্রদানকারী সংস্থা বা সরকারি বিচারিক প্রতিষ্ঠান নয়। এটি কেবল নাগরিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মধ্যে একটি যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে।

১. সেবারের সীমাবদ্ধতা

Nalish.org টিম নাগরিক অভিযোগসমূহ যতদূর সম্ভব নিরপেক্ষভাবে যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করার চেষ্টা করে। তবে অভিযোগের আইনি সমাধান বা কর্তৃপক্ষের কাছ থেকে বাধ্যতামূলক সাড়া পাওয়ার কোনো শতভাগ নিশ্চয়তা আমাদের পক্ষে দেওয়া সম্ভব নয়।

২. তথ্যের নির্ভুলতা ও দায়

ওয়েবসাইটে প্রদর্শিত বা জমা দেওয়া অভিযোগসমূহের প্রাথমিক তথ্যের উৎস হলো নাগরিকগণ নিজে। যদিও আমাদের টিম সাধ্যমতো তথ্য যাচাই করে, তবুও কোনো ব্যবহারকারী কর্তৃক প্রদত্ত মিথ্যা, ভুল বা বিভ্রান্তিকর তথ্যের জন্য Nalish.org টিম আইনগতভাবে দায়ী থাকবে না।

৩. আইনি পদক্ষেপ ও রায়

কোনো অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহণ, তদন্ত বা সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট সরকারি বা প্রাতিষ্ঠানিক কর্তৃপক্ষের। কর্তৃপক্ষের যেকোনো সিদ্ধান্ত বা নিষ্ক্রিয়তার দায় Nalish.org বহন করবে না।

৪. তৃতীয় পক্ষের লিংক

আমাদের ওয়েবসাইটে রেফারেন্স হিসেবে বিভিন্ন সরকারি বা প্রাতিষ্ঠানিক ওয়েবসাইটের লিংক থাকতে পারে। ঐসকল বাহ্যিক সাইটের কন্টেন্ট বা নীতির ওপর Nalish.org-এর কোনো নিয়ন্ত্রণ নেই।