Nalish.org নাগরিকদের সেবা গ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই সনদে আমাদের সেবার মান ও নাগরিকদের প্রতি আমাদের অঙ্গীকারসমূহ তুলে ধরা হলো।
১. আমাদের লক্ষ্য ও রূপকল্প
একটি সুশাসন নির্ভর সমাজ গঠনে নাগরিক ও কর্তৃপক্ষের মধ্যে সেতু হিসেবে কাজ করা এবং জনগণের সমস্যাগুলো দ্রুত ও নিরেপক্ষভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পৌঁছে দেওয়া।
২. আমরা যে সেবা প্রদান করি
সহজ অভিযোগ দাখিল সুবিধা
যেকোনো নাগরিক কোনোপ্রকার জটিলতা ছাড়াই ওয়েবসাইটে নিজের সমস্যা বা অভিযোগ লিখে জমা দিতে পারেন।
প্রাথমিক তথ্য যাচাই
প্রাপ্ত অভিযোগসমূহ আমাদের প্রতিনিধি টিম দ্বারা যথাসম্ভব বস্তুনিষ্ঠভাবে যাচাই করা হয়।
কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ
যাচাইকৃত অভিযোগসমূহ সংশ্লিষ্ট দপ্তর, প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের নিকট ইমেইল/অফিসিয়াল বার্তা বা প্রচারের মাধ্যমে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়।
৩. সেবার সময়সীমা ও প্রতিশ্রুতি
অভিযোগ পর্যালোচনা: অভিযোগ জমা হওয়ার ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে প্রাথমিক পর্যালোচনা করা হয়।
তথ্য সুরক্ষা: ছদ্মনামে অভিযোগ দাখিলের সুযোগ এবং যোগাযোগের তথ্যের গোপনীয়তা রক্ষা করা হয়।
বিনা মূল্যে সেবা: Nalish.org-এ অভিযোগ জমা দেওয়ার জন্য কোনো ফি প্রদান করতে হয় না।
৪. নাগরিকদের নিকট আমাদের প্রত্যাশা
অভিযোগ জমা দেওয়ার সময় সঠিক ও স্পষ্ট তথ্য প্রদান করা।
যাচাইকরণের সুবিধার্থে প্রয়োজনীয় প্রমাণ বা বিবরণ তুলে ধরা।